ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচর এলাকায় শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঈদের দাওয়াত খেতে এসে যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।

নিহত যুবকের নাম রাহিদ (১৮), তিনি ধলাটেংগর এলাকার শরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ দুই দিন আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচরে নানির বাড়িতে দাওয়াত খেতে আসে। ঈদের আনন্দে, দুপুর ১ টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন রাহিদ। তবে সাঁতার না জানায়, তিনি নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান।

এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাহিদের চাচা আবুবক্কর জানান, “আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ। সে এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদের দিন, রাহিদ এবং তার বাবা-মা প্রথমে আমাদের বড় ভাইয়ের বাড়িতে আসে। এরপর দুই দিন আগে তারা তার দাদার বাড়িতে একদিন সময় কাটানোর পর নানির বাড়ি যোগারচরে চলে আসে। সেখানেই দুপুরে ঈদের আনন্দে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় রাহিদ ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এম.কন্ঠ/  ০৪ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন