ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে প্রাণি সম্পদের উৎপাদন কারীদের প্রশিক্ষন আবাসিক থেকে পালিয়ে যাওয়ার সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু মধুপুরের উচ্ছেদ নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত গারোদের পুনর্বাসনের আশ্বাস টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হন, এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস, অন্যদিকে ঢাকার দিক থেকে ছেড়ে আসা আরপি পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে উভয় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীও সহায়তা প্রদান করেছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহন বাসের এক যাত্রী হাফিজুর রহমান অভিযোগ করেছেন যে, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি, যার ফলস্বরূপ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

অপর বাসের যাত্রী মনির হোসেন জানান, তিনি চালকের পাশে বসে ছিলেন এবং চালকও বেপরোয়া গতি চালাচ্ছিলেন। তিনি দাবি করেছেন যে, ওই চালক এর আগেও সিরাজগঞ্জ এলাকায় এক্সিডেন্টে জড়িয়েছিলেন।

এদিকে, দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, তবে এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন যাত্রীরা।

এম.কন্ঠ/ ১৩ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন