ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার পৌর এলাকার ভানিকাত্রা গ্রাম হতে চার মাদক ব্যবসায়ীয়ে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১২ মার্চ) আনুমানিক রাত ৯টায় ঘাটাইল সেনানিবাসের গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার চান্দশী গ্রামের আঃ রশিদের ছেলে রাসেল (২২ ) এর নিকট হতে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটের বিকল্প নেশা ও বেদনাশক ট্যাবলেট টাপেল ট্যবলেট, জহুরুল ইসলাম কাজী রোডের মৃত জহুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৫) এর নিকট হতে ৭৮ পিছ নেশা জাতীয় ট্যাবলেট, ভানীকাত্রা গ্রামের মৃত শ্রী ধীরেন চন্দ্র বর্মনের ছেলে শ্রী উজ্জল চন্দ্র বর্মন (২৮) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশি কাঁচা মদ এবং সহযোগী ভানীকাত্র গ্রামের আঃ মালেকের ছেলে মো. স্বাধীন এই চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৩ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন