ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ঘাটাইলে পিকনিকের ৪ বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলের ফুলমালির চালা এলাকায় পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী ঘাটাইলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আব্দুল আলেকের ছেলে মো. আয়নাল হক (৩৭), মো. মিন্নত আলীর ছেলে মো. ফজলু (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও আরফান আলীর ছেলে নাসির (৩৫)। তাদের সকলের বাড়ি সাগরদীঘি ও আশে পাশের এলাকায়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে মামলার পর আসামীদের গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারকৃত চার জনের কাছ থেকে ১০ টি মোবাইল ফোন, তিনটি টর্চ লাইট, দুটি স্বর্ণের আংটি, হাতুরি, প্লায়ার্সসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্কুলের শিক্ষক ও পুলিশ জানায়, মঙ্গলবার শেষ রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে চারটি বাস নিয়ে নাটোর একটি পিকনিক স্পটের দিকে রওনা করেন। প্রায় ২০ জন শিক্ষক কর্মচারি, প্রায় ৪০ জন অভিভাবকসহ ১৮০ জন শিক্ষার্থীদের বহনকৃত বাস গুলো ঘাটাইল-সাগরদীঘি সড়কের ফুলমালির চালা এলাকায় পৌঁছলে সড়কের মাঝে গাছে গুড়ি ফেলে দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে ডাকাতি শুরু করে ১০/১২ জন ডাকাত। ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ, স্বর্ণ দেড় ভরি ও ১০ টা স্মার্টফোন। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। ৯৯৯ ফোন করার পর পুলিশ আসলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন