ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা নারী ও শিশু যৌন নিপীড়ন ব্যানারে এ আন্দোলন করছে।

রোববার সকাল ৯ টায় থেকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে অবস্থানকর্মসূচী পালন করে। কীমসূচী চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এসময় ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মার মাগফেরাত কামনা লেখা প্ল্যালেকার্ড ফেসটুন প্রদর্শণ করছে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, গত ৪৮ ঘন্টায় সাটাদেশে ১৭ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলার চরম অবনতি প্রকাশ পাচ্ছে। দ্রুত এসব ঘটনার তদন সাপেক্ষে বিচারের আওতায় এনে দোষীদের আইনের আওতায় সর্বোচ্চ বিচার দাবী করেন। একই সাথে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

অবস্থানগ্রহণকারী তাওহীদা ইসলাম স্বপ্নীল বলেন, সারাদেশে ৪৮ ঘন্টায় ১৭ ধর্ষণের ঘটনা আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঘটেছে আমরা দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। যে রাষ্ট্রে আমার মা, বোন এবং আমি নিজে নিরাপদ না সেই রাষ্ট্র আমার হতে পারে না। অন্তর্বতী সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে বলে জানতাম কিন্তু এই ঘটনা গুলোর পর তার আত্নার প্রতি মাগফেরাত কামনা করছি। এই সকল ঘটনার জবাবদিহিতা আমরা অন্তর্বতী সরকারের কাছেয়াক চাই। অবিলম্বে প্রতিটি ধর্ষককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ফাতেমা রহমান বীথি বলেন,অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও সারাদেশে যেভাবে নারী ও শিশু ধর্ষণ বেড়েছে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে।অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও জনগণের নিরাপত্তা দিতে যদি না পারেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকার কোন অধিকার আপনার নেই।আমরা এই কর্মসূচি থেকে তার আত্মার মাগফেরাত কামণা করছি।

বীথি বলেন, অবিলম্বে সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন তারা।

অবস্থানকর্মসূচী চলাকালে ফাতেমা রহমান বিথী, তাওহীদা ইসলাম স্বপ্নিল, প্রেমা সরকার বক্তব্য রাখেন। তাদের সাথে অন্যান্য আন্দোকনকারীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/২৪ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন