ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত -২

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ভ্যান চালক আব্দুল হালিম কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ভ্যানের যাত্রী আব্দুল রাজ্জাক একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, সকালে ব্যাটারিচালিত অটো ভ্যানে এক যাত্রী নিয়ে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক।

পথে ১৮ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।

এম.কন্ঠ/১০ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন