ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একজন ও বিকেলে একই এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হচ্ছেন, বগুড়া জেলার ধলদ উপজেলার বিষ্ণপুর গ্রামের সামাদ শেখের মেয়ে তাসলিমা খাতুন (২৪)।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আনালিয়াবাড়ি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরের দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে বিকেল চার টার দিকে তাসলিমা তার দুলাভাই আবুল কালাম আজাদের সাথে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তাসলিমা ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, মানসিক ভারসাম্য হওয়ায় নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাসলিমার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/০১ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন