ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিলেন আব্দুল হামিদ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন আব্দুল হামিদ ভূঁইয়া।

গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের প্রাক্তন অবৈতনিক শিক্ষক দেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর স্যোসাল সার্ভিসের (এসএসএস) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাসনে এ ঘোষণা দেন। আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, শুধু বিনা বেতন নয়, এই বিদ্যালয়ের কোন শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে দেশে এবং বিদেশে গেলে সেই খরচ বহন করা হবে।

প্রতিটি শিক্ষার্থীকে মুঠোফোনে আসক্ত না হয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও বই পড়ার প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন তিনি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস, সোসাইটি ফর সোসাল সার্ভিসের সহযোগী কর্মসূচি কর্মকর্তা আনিসুর রহমান উজ্জল, অ্যাসিস্ট্যান্ড কর্মসূচি কর্মকর্তা খন্দকার জোবায়ের হোসেন হোসেন সোহেল, সহযোগি কর্মসূচি কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের, গবেষণা ও প্রকাশনা বিভাগের সিনিয়র অফিসার খন্দকার হাবিবুল্লাহ কামাল, সমাজসেবক শামসুল হক, ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত পারভেজ সোহাগ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান ও শম্পা পাল। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এম.কন্ঠ/০১ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন