ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

কালিহাতীতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :

মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে উপজেলা প্রশাসন ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার পক্ষ থেকে ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বীর মুক্তিযোদ্ধা, কালিহাতী পৌরসভা, কালিহাতী প্রেসক্লাব ও অফিসার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

পরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শোক র্যালী বের হয়। শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়ে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান শেখ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/২১ ফেব্রুয়ারি/ এম.টি

সংবাদটি শেয়ার করুন

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন