ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

oplus_0

মেয়াদোত্তীর্ণ ও কোম্পানীর স্যাম্পল ঔষধ রাখা এবং এন্টিবায়টিক ঔষধ বিক্রির রেজিষ্ট্রেশন না থাকার অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে দুই ফার্মেসী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কালিহাতী সদরের হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

এসময় তিনি কালিহাতী হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসীর মালিক জহুরুলকে ৪ হাজার ও মেডিসিন কর্ণার এর মালিক সমীর সাহা চৌধুরী মানিককে ২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে ঔষধ তত্ত্বাবধায়ক আবু জাফর উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান ,কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থিত ফামের্সিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুইটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও কোম্পানীর স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়াও ফার্মেসিগুলোতে এন্টিবায়টিক বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না।

তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন কার্যক্রম ফার্মেসী করতে পারবে না। ফার্মেসী একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা মানে সাধারণ মানুষকে বিপদে ফেলা। তাই ২টি ফার্মেসীর মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সর্তক করা হয়েছে। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ২৭ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন