ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কালিহাতীতে বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের কারাদণ্ড

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে মা-বাবা মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার অভিযোগে শাহআলম (৩৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম উপজেলার কুটুরিয়া গ্রামের শামছুল হকের ছেলে।

সোমবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়ে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, কালিহাতীর কোকডহরা ইউনিয়নের কূটুরিয়া গ্রামের মাদকাসক্ত শাহআলম দীর্ঘদিন যাবৎ মা-বাবা সঙ্গে দুর্ব্যবহার করাসহ এলাকায় নানা অত্যাচার করে আসছিল।

এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শাহ আলমের বাবা শামসুল হক সোমবার কালিহাতী থানায় সকালে একটি লিখিত অভিযোগ দেন। সকালেই মাদকাসক্ত শাহ আলমকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, মাদকাসক্ত ছেলে শাহআলম মাদক সেবন করে মা-বাবাকে অত্যাচার করে আসছিল। তার মা-বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার পুলিশের আটকের পর কুটুরিয়াতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

কালিহাতী থানার এসআই ইমামুল হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত শাহআলমকে দুপুরেই টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ১৩ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন