ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের সখীপুরে ও বাসাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টায় সখীপুর উপজেলার বেড়বাড়ী, সকাল ৯ টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় দূর্ঘটনায় এসব হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে।

এছাড়া রোববার দিবাগত রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের বাসাইল উপ‌জেলার বাঐখোলা এলাকায় দা‌ড়ি‌য়ে থাকা ট্রাক‌কে চলন্ত ট্রা‌কের ধাক্কায় একজন নিহত হ‌য়ে‌ছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো। সে রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯ টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো: গনি মিয়ার ছেলে।

অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

এছাড়া মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুগামী এক‌টি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থ‌লে অজ্ঞাত একজন নিহত হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর‌দেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মর‌দেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৩ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন