ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি কাটার, একটি কাঠের লাঠি, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলের সক্রিয় সদস্যরা হলো- সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার চরবানিয়া গ্রামের গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেলতৈল উত্তর পাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), একই জেলার ভূঞাপুর উপজেলার উত্তর চর বিহারী গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), একই উপজেলার হাট ফতেপুর গ্রামের মৃত একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), সিরাজকান্দি মাস্টার পাড়া গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮) ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ আব্দুল্লা হিল কাফি (২০)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান ও কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্যারের দিকনির্দেশনায় আমি সহ পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এসআই কামরুল হাসান, এএসআই আবু নাঈম, এএসআই আমিনুর রহমান কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ডের ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পশ্চিম পাশে রশিদ কমপ্লেক্সের আহাদ মটরস্ এর সামনে মহাসড়কের পাশে রোববার রাতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করেছে মর্মে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই।

এসময় তাদের কাছ থেকে ১টি কাটার, একটি কাঠের লাঠি, দুইটি চাপাতি, একটি ছুরি , একটি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

এসময় ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা কালিহাতী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রোববার বিকেলে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি মামলা সহ ডাকাতি মামলা রয়েছে বলেও প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়।

এম.কন্ঠ/ ২২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন