ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে ছাত্র আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তারেক আহমেদ
প্রকাশ: ০১:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় উপজেলা সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া।

আটক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম (৫২) সল্লা ইউনিয়নের দেউপুর এলাকার বাসিন্দা এবং সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুইবার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, গত আগস্টে ৫ তারিখে বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এম.কন্ঠ/ ২১ ডিসেম্বর /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন