ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে প্লাস্টিকবস্তায় চাল প্রক্রিয়াজাত করায় জরিমানা

তারেক আহমেদ
প্রকাশ: ১২:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় এক অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে কালিহাতীর পূর্ব বেদডোবা এলাকায় জননী অটোমেটিক রাইস মিলকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য-মেয়াদ ও ধানের জাত উল্লেখ না করার অপরায়ে জননী অটোমেটিক রাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ০৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন