ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ব্যবস্যায়ীকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জামাল উপজেলার নোয়াবাড়ী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে এ জরিমানা আদায় করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল কুমড়ী বিলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জামাল নামের এক ড্রেজার ব্যবস্যায়ীকে আটক করা হয়। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৮ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন