ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বাসাইলে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজন ব্যক্তির মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগুলো বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটো ভ্যান দেওয়া হয়। এসময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়।

এম.কন্ঠ/ ১২ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন