ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কালিহাতীতে সিএনজি পাশ কাটাতে গিয়ে পিক-আপের সংঘর্ষ, বাইক চালক নিহত

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজি পাশ কাটাতে গিয়ে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী তানজিনা ছিটকে খাদে পড়ে আহত হয়ে অল্পের জন্য বেঁচে গেছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আকাশ কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের হারুনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে আকাশ স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিহাতীর মুলিয়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি সিএনজি পাশ কাটাতে গিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। নিহত আকাশের স্ত্রী তানজিনা ছিটকে খাদে পড়ে আহত হয়ে অল্পের জন্য বেঁচে গেছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে চলে গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক সুমি জানিয়েছেন।

এ বিষয়ে কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। লাশ আইনিগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন