ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতিসংঘে ড. ইউনুসের সাক্ষাত পেতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তৎপর…মে. অব. ফজলে এলাহি আকবর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর বলেছেন, জাতিসংঘে ড. ইউনুস কয়েকটা দিনের জন্য গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করতে উঠেপড়ে লেগেছে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারে, তাহলে এই দেশকে আমরা আকাশচুম্বি করতে পারবো। জনগন সবাই একত্রিত হন ও দেশকে গড়ে তুলুন।

বুধবার দুপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজারে চকোরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের টাঙ্গাইলে গ্রামের বাড়িতে তার পরিবারকে সান্ত্বনা দিতে এসে এসব কথা বলেন তিনি।

মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর বলেন, তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন না সে মারা গেছে ইউনিফর্ম পড়ে অপারেশন করতে গিয়ে মারা গেছেন। এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেলো। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ, সব কিছু বেধাবেদ পিছনে রেখে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের অন্তর্ভর্তীকালীন সরকারকে কোন ভাবেই ফেল করা যাবে না। এখানে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। যাতে চিরতরে বাংলাদেশ আর কোন ফ্যাসিবাদি সরকার না আসতে পারে সেই চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করে সেনাবাহিনীকে যদি রাজনৈতিক মুক্ত এবং ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি, তাহলে কোন সময় এই দেশে আর ফ্যাসিস সরকার জন্ম নিবে না।

তিনি আরও বলেন, জাতিসংঘে ড. ইউনুস কয়েকটা দিনের জন্য গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করতে উঠেপড়ে লেগেছে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারে, তাহলে এই দেশকে আমরা আকাশচুম্বি করতে পারবো। জনগন সবাই একত্রিত হন ও দেশকে গড়ে তুলুন।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের হত্যার বিষয়ে বলেন, ডাকাত বলেন, আর সন্ত্রাসী বলেন, একজন সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে তাকে হত্যা করতে পারে, তাহলে তিনি কত বড় সন্ত্রাসী। এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের ঘরের পিছনে সন্ত্রাসী আছে কিনা, তাও কিন্তু আমরা জানি না। আমরা সজাগ হলে ও আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, অটোমেটিক যারা বিপদগামী পথে এসেছে তারা এ পথ ছেড়ে দিবে। আমরা চাই তারা দেশের উন্নয়নে এগিয়ে আসুক। আমাদের সাথে কাজ করুক। হানাহানি করে দেশের কোন লাভ হবে। আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার আসে, নিশ্চয়ই বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে পারবো।

পরে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দরা। এ সময় লেফটেন্যান্ট কর্ণেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন