ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে সাবেক যুবদল নেতাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বালুরঘাট দখল করাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য বাবুল তালুকদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের দৈবগাতীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সরকার পতনের পর থেকে বালুরঘাট দখল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ পন্থী সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার এবং আওয়ামী লীগ পন্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সঙ্গে বিএনপি পন্থী সাবেক চেয়ারম্যান আলম তালুকদার ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাবুল তালুকদারের মধ‍্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে বিকেলে ড্রেজারের পাইপ বসানোকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান হযরত তালুকদার এবং তার তিন ছেলে শহিদুল তালুকদার, ওবায়দুল তালুকদার ও সালাউদ্দিন তালুকদার বাবুল তালুকদারকে পিটিয়ে আহত করে। বর্তমানে তিনি টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে হযরত তালুকদার লোকজন নিজেরাই নিজেদের গাড়িতে আগুন লাগিয়ে নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন বলে জানান এলাকার স্থানীয়রা ।

এম.কন্ঠ/ ২২ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন