ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে ৭০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইল পৌর শহরে ৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। রবিবার সন্ধ্যায় পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত মোছা: হাসিনা (৬৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন যার আনুমানিকমূল্য সাত লাখ টাকা। নগদ এক হাজার ৯৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সে মাদক কারবারির চক্রের সদস্য এবং মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই অভিনব কৌশল অবলম্বন করত। ওই নারী রাজশাহী জেলা হতে অবৈধ হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে আসছিল।

তিনি আরও বলেন, তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন