ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

বন্যার্তদের পাশে সামাজিক সেবা সংগঠন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সামাজিক সেবা সংগঠনের (এনজিও) উদ্যোগে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করা হয়। হরিপুর, পাকশিমুল, বাতানবাড়ী, বলরামপুর, খোদাইধূলা, পূর্নমতি, পিতাম্বর অঞ্চলকে প্রাধান্য দিয়ে বন্যাকবলিত এলাকার প্রায় সাড়ে চারশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এছাড়াও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেও অর্থ প্রদান করা হয়েছে।

খাবারের মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, কেজি চিনি, ১ কেজি চিরা। খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার পানিবন্দি সাধারণ মানুষ।

প্রতিষ্ঠানের পক্ষে ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সামাজিক সেবা সংগঠনের নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আউয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার (নিরীক্ষা) মো. আনিছুর রহমান, মো. রিপন মিয়া (নিরীক্ষা), এ কে এম আনোয়ার হোসেন, (নিরীক্ষা), কুমিল্লা জোনের জোনাল ম্যানেজার কামরুল ইসলাম, এরিয়া ম্যানেজার রাকিবুল ইসলাম প্রমুখ।

সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসেন তালুকদার জানান, দেশের যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের। সামাজিক সেবা সংগঠন যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাধ্য অনুযায়ী আমরা সবাই কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন