ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার ধলাপাড়া-দেওপাড়া আঞ্চলিক সড়কের মলাজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হারুন অর রশিদ দেওপাড়া ইউনিয়নের সড়াশাক গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় রামদেবপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক একই ইউনিয়নের কালিয়ান গ্রামের বিপ্লব হোসেন ছেলে রাসেল(১৭) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে হারুন অর রশিদ মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন প্রতিমধ্যে মলাজানি ব্রীজ সংলগ্ন পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে চালক হারুন অর রশিদ ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেল চালক রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাসেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/  ৩০ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন