ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

কালিহাতীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্র নিহত

তারেক আহমেদ
প্রকাশ: ০৪:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাহিদ ইসলাম (২৫) নামে এক ছাত্র নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ইসলাম কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম মোটরসাইকেলে ঘুরতে কালিহাতী দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাহিদ ইসলাম নিহত হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/  ০৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন