ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

এলেঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে আটক ১০

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু ব্রীজ এলেঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১০ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

রোববার (৩০ জুন) রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

আটককৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলি গ্রামের মৃত আঃ করিমের ছেলে মোজাম্মেল (৫৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩৫), বগুড়া জেলার বগুড়া থানার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে কনক ইসলাম (৩০), টাঙ্গাইল সদর থানার বোয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত আবু সাঈদের মেয়ে হাফিজা ওরফে হাবিবা (২৫), একই উপজেলার অলোয়া ভবানী গ্রামের আঃ করিমের মেয়ে শিউলি (২৪), গোপালপুর উপজেলার নরিল্ল্যা গ্রামের আঃ কাদেরের মেয়ে কুলসুম (১৯), সদর উপজেলার বিশ্বাস বেতকা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সারিয়া রহমান জাকিয়া (২১), মির্জাপুর উপজেলার কুর্ণি গ্রামের মৃত কদ্দুছ খানের মেয়ে ইশা ওরফে শাহানাজ (২৭), সদর উপজেলার বটতলা গ্রামের মৃত ফজলুর রহমানের মেয়ে ফারজানা (৩২) ও যশোর জেলার মনিরামপুর থানার বাঙ্গালীপুর গ্রামের আশরাফ গাজীর মেয়ে মুক্তা (৩০)।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু ব্রীজ এলেঙ্গা রিসোর্টে রোববার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে ৭ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মানব পাচার আইন ২০১২ সনের ১২/১৩ ধারার অপরাধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ জড়িত থাকায় এবং কয়েকজনকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করায় এ মামলায় রিসোর্টের তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকেও আসামি করা হয়েছে।

এম.কন্ঠ/  ০১ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন