ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইল পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি ডিআই ফেলোশিপদের

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

oppo_2

টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাস্টবিন স্থাপন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএসএআইডির আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ প্রকল্পের আওতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডিআই ফেলোশিপ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২৪তম ব্যাচের তিনজন ফেলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলী ইমতিয়াজ সেমাহান বলেন, টাঙ্গাইল পৌরসভা অনেক প্রাচীন। অথচ এ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা ভালো না। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও ডাস্টবিন স্থাপন জরুরী হয়ে পড়েছে।

বক্তব্যে তারা আরও জানান, পর্যাপ্ত ডাস্টবিন ও সুষ্ঠ্যু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে স্থানীয় জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন। সেই সাথে গৃহস্থলীয় নিয়মিত বর্জ্য যত্রতত্র ফেলার কারণে জীবানু ছড়াচ্ছে। ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ২৪তম ব্যাচের তিনজন ফেলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলী ইমতিয়াজ সেমাহান, টাঙ্গাইল শহর যুবদলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হিমেল খান (বাঙ্গালী) এবং জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আল আমিন হোসেন এই সংবাদ সম্মেলনের দায়িত্বে ছিলেন।এ সময়র পৌরসভার ১৮টি ওয়ার্ডের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গৃহিত উদ্যোগ সম্বন্ধে অবহিত করেন তারা। গত ৩১ মে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বরাবর সুষ্ঠ্যু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে গণ স্বাক্ষর সমন্বিত স্মারকলিপি প্রদানের কথাও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা রানা, জেলা যুবদলের সদস্য সচিব কেএম তেিৈহদুল ইসলাম বাবু, যুগ্ম-আহবায়ক একেএম আব্দুল্লাহ, জেলার বিভিন্ন স্তরের রাজনীতিবিদ ও অন্যান্য পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৬ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন