ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, অস্বস্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রার পারদ। প্রতি দিনই রেকড ভাঙছে জেলা তাপমাত্রা। সোমবার বিকেল ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। যা জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

এই প্রখর রোদ ও গরমে নাকাল হচ্ছে জনজীবন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে দেখা গেছে। প্রচন্ড রোদ গায়ে মেখে বিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা। কেউ ছাতা আবার কেউ খাবার পানি সঙ্গে আনছেন। তারপরও অস্বস্তিতে শিক্ষার্থীদের হাঁসফাঁস করতে দেখা গেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ও বিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রচন্ড গরমেও অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন। অনেকেই গরম সহ্য করতে না পেরে কেউ হাতপাখা আবার কেউ বই দিতে বাতাশ নিতে দেখা গেছে। আবার অনেকেই স্কুল ব্যাগে করে স্যালাইনসহ খাবার পানি নিয়ে এসেছেন।

শহরের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ঈদের পরে রোববার থেকে স্কুলে ক্লাশ চলছে। তাই গরমে কষ্ট হলেও ক্লাশ করছি। সাথে স্যালাইনসহ ঠান্ডা পানি নিয়ে এসেছি।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, সোমবার বিকেল ৩ টা পর্যন্ত জেলা তাপমাত্রা ছিলো ৪০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এ রকম পরিস্থিতি আরও কয়েক দিন থাকবে।

এম.কন্ঠ/ ২৯ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন