ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

কালিহাতীতে নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার 

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে মামার বিয়েতে গিয়ে নিউধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থী মাশিয়ান (১০) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে নিউধলেশ্বরী নদীর দশকিয়া ইউনিয়নের খেয়াঘাটে পাশে লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
রোববার দুপুরে উপজেলার নিউধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দশকিয়া এলাকায় নিখোঁজ হয়।
নিখোঁজ মাশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে। সে এ বছর ২০ পাড়া কোরআনের হাফেজ শেষ করেছে।
উপজেলা সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, এলাকায় নাহিদ হোসেন নামে মামার বিয়ে উপলক্ষে তার ভাগ্নে তাদের বাড়িতে আসে। এসময় তিন শিশু নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে। পরে স্থানীয়রা দু’জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও অপর একজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এলাকাবাসী ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে।
উপজেলা দশকিয়া ইউনিয়নের ইউপি সদস্য মজনু জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে দশকিয়া খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়রা লাশ ভাসতে দেখে উদ্ধার করে মামার বাড়িতে নিয়ে যায়।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ১৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন