ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৩:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বস্ত্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার। তিনি শুধু বস্ত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকতে চান না। সোনালি আঁশ পাটকে আবার ফিরিয়ে নিতে চান। পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে।’

টাঙ্গাইলের শাড়ি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাও করেছি। দুটি দেশে জিআই থাকতে পারে না। সরকারের এ ব্যাপারে আপিলের পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে নানক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটা রাতের বেলায় যখন আমরা অনলাইনে পেয়েছি, পরের দিন ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদপ্তরকে নিয়ে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের কর্মতৎপরতার কারণে ওইদিন সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘বাকি যে কথাটা বলতে পারি, সত্যি কথা, আমাদের এটি আগে নেওয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। আমাদের যেমন নেওয়া উচিত ছিল, জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিতে পারেননি। এখন যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি।

‘ওরা যে কৌশলের আশ্রয় নিয়েছে, ওরা যে ট্রেড মার্ক নিয়েছে—টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল। টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা করব,’ আশ্বাস দেন বস্ত্রমন্ত্রী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন