ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে ‘মুন্সির হোটেল’ ও ইউনানী ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযান কৃষকের ন্যায্যমূল্য গুরুত্ব দিয়ে কালিহাতীতে বোরো ধান-চাল সংগ্রহ শুরু টাঙ্গাইলে ঈদের বাজার করতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ টাঙ্গাইলে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘাটাইলে ভূমি সেবা মেলা উদ্বোধন কালিহাতীতে ভূমি সেবা মেলা উদ্বোধন কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঘাটাইলে নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা গোপালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ

কৃষকের ন্যায্যমূল্য গুরুত্ব দিয়ে কালিহাতীতে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কালিহাতী খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিছুর রহমান খান, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌর যুবদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম রাজা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, সাবেক কাউন্সিলর এনামুল হক ও কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুর ইসলাম শহীদ।

কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, চলতি মৌসুমে কালিহাতী উপজেলায় ১ হাজার ৮৭৬ মেট্রিক টন ধান ও ৮ হাজার ৯১০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা হিসেবে প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।

এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার এ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমে যেন কোনরকম অনিয়ম না হয় সেটি রাখতে হবে। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানের মাধ্যমে কৃষকদের প্রতি সম্মান ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।

এম.কন্ঠ/ ১৯ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন