ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মাটির রাস্তা কর্তন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পৌলি ব্রীজ সংলগ্ন মহেলা এলাকায় নির্মিত অবৈধ মাটির রাস্তা কর্তন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই রাস্তা কেটে দেওয়া হয়।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত মাটির রাস্তা‌টি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতী থানা পুলিশের একটি চৌকস টিম।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানায়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১২ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন