ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুল ৮ উইকেটে জয়ী টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল টাঙ্গাইল ছিনতাই মামলায় গ্রেফতার ৩ গোপালপুরে সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার সখীপুরে মাদক সেবনে ২ জনের কারাদন্ড গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে খবর দেন, স্বামীর যাবজ্জীবন টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন হামের টিকা নিয়ে অবহেলা করেছিলো বিগত সরকার প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কালিহাতীতে এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিরুফা তাজনীন এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জিয়াউল ইসলাম খান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন সাফী ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মেরিনা আক্তার। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির আওতায় মূলত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে এমআর টিকা প্রদান করা হবে। এ কার্যক্রম সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় টিকাদান কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করা এবং কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

এম.কন্ঠ/ ২০ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন