ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৭:০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাসাইল পৌরসভার ২ নং ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাসাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের বেপারিপাড়া মসজিদের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে বাসাইল নতুন স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাসেল আহমেদ, স্থানীয় বাসিন্দা কবির খানশূর, কবির হোসেন, উজ্জল ইসলাম ও রাশেদ খানশূর প্রমুখ।

বক্তারা বলেন, ‘এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। তাদের নাম পরিচয় আমাদের সবারই জানা আছে। মাঝে মধ্যে গ্রেফতার হলেও জামিনে এসে আবার একই কাজ করছে। তাদের কারণে যুব সমাজ ধীরে ধীরে মাদকে আসক্ত হচ্ছে।

এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এম.কন্ঠ/ ১৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন