ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৫৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

oplus_0

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রাটি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবির গাঙ্গুলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাজিউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে বলে অংশগ্রহণকারীরা মনে করেন।

এম.কন্ঠ/ ১৫ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন