ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার দেউলী খন্দকারপাড়া গ্রামের রফিক খন্দকারের ছেলে সৈকত খন্দকার (৩০) ও রুবেল খন্দকারের ছেলে মোহাম্মদ বাঁধন খন্দকার (২২) এবং দাপনাজোর গ্রামের মৃত সৈয়দ কাজল আহমেদের ছেলে মো. সৈয়দ আব্দুল ওয়াহিদ ওরফে দেশ (২৮)।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল ভোরে খন্দকার পাড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৪) ফজরের নামাজ আদায়ের জন্য ওজু শেষ করে ঘরে ফেরার পথে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে আঘাত করে জোরপূর্বক কানের ৮ আনা ওজনের দুটি স্বর্ণের দুল টেনে ছিঁড়ে নিয়ে যায়। এতে ওই বৃদ্ধার দুই কান ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছিনতাইকারীদের নৃশংসতায় বৃদ্ধার কানে পাঁচটি সেলাই দিতে হয়েছে। মামলার পর বাসাইল থানা পুলিশের একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান শুরু করে। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বাসাইল, সখীপুর, মির্জাপুর ও টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১৩ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন