ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৩৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, এনসিপির জেলার সভাপতি কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে কিছু ভাল কাজ করছেন এতে আপনাকে ধন্যবাদ জানাই। তবে যে সমস্ত নেতারা বালুর ট্রাক সরাতে পারেনি, তারা কিভাবে স্বৈরাচার হটাতো। আপনার অনেক নেতা কর্মী এখনও দলের নামে চাদাবাজি করছে। সেই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।

এছাড়াও কোন তালবাহানা না করে জনগণের রায় বাস্তবায়ন করুন। গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এম.কন্ঠ/ ১৩ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন