সর্বশেষ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় স্বপন শিকদার (২৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন শিকদার উপজেলার এলেঙ্গা পৌরসভার মুসিন্দিয়া গ্রামের বাসিন্দা এবং মো. খলিলুর রহমানের ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, বিকেলে ঢাকাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বপন শিকদারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ০৯ এপ্রিল /এম. টি






















