সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’ কিংবা ‘ গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন করবো বাধা দূরীকরণ’ শ্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পরিচালনায় বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত জেলার সহকারী ক্রিকেট কোচ ইসলাম খান, টাঙ্গাইল ক্রিকেট একাডেমীর কোচ নির্মল কুমার ভৌমিকসহ ক্রীড়ামোদী ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ।
এম.কন্ঠ/ ০৭ এপ্রিল /এম. টি























