নগর নাট্য দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলে ঐহিত্যবাহী নগর নাট্য দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার অস্থায়ী কাযালয়ে নগর নাট্য দলের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
নগর নাট্য দলের সভাপতি শাহ্ আজিজুল কদর বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন নগর নাট্য দলের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ও কুশল ভৌমিক, সাবেক যুগ্ম সম্পাদক রঞ্জু হোসেন, জে এ মিলন, দীপক চক্রবর্তী ও ইমরোজ হোসেন, আরিফুর রহমান, মানিক হোসেন ও সুমন মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আল মামুন।
আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল হক কিরণ।
কেক কাটার পূর্বে এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপ ও টাঙ্গাইল ৯৬ কল্যাণ ফাউন্ডেশন নগর নাট্য দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রেষ্ট প্রদান করেন।
এম.কন্ঠ/ ০৫ এপ্রিল /এম. টি






















