ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
নগর নাট্য দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইল কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন কালিহাতীতে নদী ভাঙন এলাকা পরিদর্শনে এমপি লুৎফর রহমান মতিন ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গোপালপুরে জীর্ণ সেতু পরিদর্শনে-প্রতিমন্ত্রী গত ১৭ বছরে উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন একসময়ের ক্রীড়া নগরী টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনকে ফিরিয়ে আনবো-টুকু নিষিদ্ধ যুবলীগ নেতার বিরুদ্ধে রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মহাসড়কে সোনালু-জারুল-নিমের চারা রোপণ

কালিহাতীতে নদী ভাঙন এলাকা পরিদর্শনে এমপি লুৎফর রহমান মতিন

তারেক আহমেদ :
প্রকাশ: ০৯:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

লৌহজং নদীর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় শনিবার দুপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

পরিদর্শনকালে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এসময় স্থানীয়রা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংসদ সদস্য লুৎফর রহমান মতিন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে, যাতে করে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা করা যায়।

এসময় বিএনপি নেতা মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শাফি খান, বিএনপি নেতা আব্দুল বারেক, শরিফ মোল্লা ও মোফাজ্জল মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৫ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন