ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলের মহাসড়কে সোনালু-জারুল-নিমের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে ‘পাচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কার্যক্রমের অংশ হিসেবে মহাসড়কের পাশে সোনালু-জারুল-নিমের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপৃল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে মহাসড়ক-সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্যও উপকারী হবে।

তিনি জানান, সরকারের ইলেকশনের অঙ্গীকার বাস্তবায়নে ‘পাচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে সোনালু-জারুল-নিম গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার এ কর্মসূচির উদ্বোধনী দিনে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে পাচ শতাধিক সোনালু-জারুল-নিমের চারা রোপণ করা হচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় টাঙ্গাইল সড়ক ও জনপথ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এম.কন্ঠ/ ০১ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন