ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় আড়াইশ’ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আওয়াল উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অনার্স ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান চঞ্চল প্রমুখ। এসময় পোলাও চাউল, ডাল, পেঁয়াজ, চিনি, সেমাই, তেল ও আলু বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালে সোনালিয়া গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী ও সচেতনমহলের ব্যক্তিদের নিয়ে অনার্স ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা, কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রেস্ট ও নগদ টাকা বিতরণসহ অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

এম.কন্ঠ/ ১৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন