ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে নিখোঁজের দুই সপ্তাহেও সন্ধ্যান মিলেনি প্রবাসী নাহিমের

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের দুই সপ্তাহেও সন্ধ্যান মিলেনি প্রবাসী নাহিম মিয়া (২৫) নামের এক যুবকের। এতে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় গত ১ মার্চ বাসাইল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

নাহিম উপজেলার হাবলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জীবনশ^র গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে।

সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবীকার তাগিদে প্রায় দুই বছর আগে সৌদি আরব যান মো. নাহিম। সেখানে কয়েক মাস কাজও করেন তিনি। কিন্তু এরপরই কাজের সংকটে তার বেতনাদি বন্ধ হয়ে যায়। এতে বিমর্ষ হয়ে পড়ে ও কাজ না থাকায় প্রায় সাত মাস আগে দেশে চলে আসেন নাহিম। তিন মাস আগে তার বাবা আব্দুল মান্নান মিয়া মৃত্যুবরণ করেন। প্রবাসের আর্থিক ক্ষতি এবং বাবা মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলা, খাওয়া-দাওয়া এবং প্রতিবেশিদের সাথে যোগযোগ কমিয়ে দেন। এ অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান তিনি। তারপর নাহিমের আর খোঁজ মিলেনি।

নিখোঁজ নাহিমের বড়ভাই শাহিন বলেন, প্রায় দুই সপ্তাহ হয়ে গেলো আমার ভাই নিখোঁজ। আমার পরিবার মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে। সকলের কাছে বিনীত অনুরোধ আমার ভাইয়ের সন্ধান পেলে ০১৬২৬৯০১৪৬৬ নাম্বারে জানানোর জন্য।

বাসাইল থানার এসআই মো. কামাল হোসেন বলেন, সাধারণ ডায়েরির পর বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। নিখোঁজের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে। তার বিষয়ে কোন খোঁজ পেলে বাসাইল থানা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এম.কন্ঠ/ ১৬ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন