ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে আরোভিয়া বাংলাদেশের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন আরোভিয়া বাংলাদেশের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ঘাটাইল উপজেলার বারইপাড়া এতিমখানা ও মাদরাসা প্রাঙ্গনে সংগঠনের পক্ষ ‘সহমর্মিতার ঈদ-২০২৬’ নামে ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরোভিয়া বাংলাদেশের ডিরেক্টর মাহমুদুল হাসান তানজীম, সদস্য শুআঈব হাসান, সৈয়দা আদিবা, প্রিতম প্রমুখ।

আরোভিয়া বাংলাদেশের ডিরেক্টর মাহমুদুল হাসান তানজীম বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সবার সাথে ভাগ করে নিতে পারি। আমাদের এই ছোট উপহার যদি একটি শিশুর মুখেও হাসি ফোটায়, তবেই আমাদের শ্রম স্বার্থক। আসন্ন ঈদে যার যার পক্ষ থেকে দেশের সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।’

এম.কন্ঠ/ ১৬ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন