ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে গভীর রাতে আগুন, পুড়ে গেল স-মিল ও টিনের ঘর

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা বাজার এলাকায় একটি স-মিল ও পাশের টিনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মরিচা বাজারে মোঃ হানিফ মিয়া (৪৮) এর মালিকানাধীন স-মিল ও সংলগ্ন দুচালা টিনের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়।

অভিযোগ রয়েছে, খবর দেওয়া হলেও কালিহাতী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোর প্রায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত স-মিল মালিক মোঃ হানিফ মিয়া এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কারও সম্পৃক্ততা থাকতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে।

আগুনে স-মিলের যন্ত্রপাতি, দুচালা টিনের ঘর এবং সিসি ক্যামেরাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

এম.কন্ঠ/ ০৯ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন