ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

কালিহাতীতে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি।

বুধবার দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ইমান আলী, সহ-সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাছুম সরকার, দলিল লেখক রামপ্রসাদ বসু, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালের ২০ ডিসেম্বর মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দাতা-গ্রহীতাদের প্রতিটি দলিল সম্পাদনে সরকারি উৎসে করের সমপরিমাণ অর্থ দাবি করছে। ওই পরিমাণ অর্থ না দিলে তিনি কোন দলিল রেজিস্ট্রি করেন না। এজন্য উপজেলায় বিভিন্ন প্রকার দলিল সম্পাদনের হার অর্ধেকে নেমে এসেছে। এছাড়া তিনি দলিল লেখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তার আচরণে ভদ্রতা-সভ্যতার লেশমাত্র নেই। তিনি প্রকাশ্যে দলিল প্রতি অর্থ দাবি করেন। অন্যথায় দলিল সম্পাদন বন্ধ রাখেন। গত দুই মাসে তার দপ্তরে দেগ শতাধিক দলিল সম্পাদনের জন্য পড়ে রয়েছে। দাতা-গ্রহীতারা দলিল সম্পাদন করতে এসে বার বার ফিরে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ইতোপূর্বে দলিল লেখক সমিতি কলম বিরতি কর্মসূচি পালন করেছে। আজ বুধবার থেকে এ বিষয়ের প্রতিকার না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে। এরপরও প্রতিকার না হলে দলিল লেখক সমিতির সদস্যরা গণঅনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন।

এম.কন্ঠ/১৩ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন