ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া

মজলুমের কন্ঠ
প্রকাশ: ১২:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাফর আহমেদ, নবাগত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুম ফেরদৌস।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বাদ জোহর সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ কয়েক লাখ মানুষ অংশ নেয়। পরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

এম.কন্ঠ/ ০১ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন