সর্বশেষ
টাঙ্গাইলে আনসার বাহিনীর মহান বিজয় দিবস পালন
টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপন করেছে। কর্মসূচির মধ্যেছিল মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভে পুস্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার পরিবেশন।
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: রেজাউল ইসলাম স্মৃতিস্বম্ভে ফুলদিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্য কর্মকর্তাসহ বাহিনীর সদস্য অংশ নেয়।
এম.কন্ঠ/ ১৭ ডিসেম্বর /আর.কে
ট্যাগ :















