ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীর এলেঙ্গায় ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ভেজাল খাদ্যপণ্য বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ রোড সংলগ্ন এলাকায় টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভেজাল জিরা বিক্রির প্রমাণ পাওয়ায় ‘মালেক এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক বারেক মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভেজাল ও নিম্নমানের পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ১৫ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন