টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন গোলাম মোস্তফা
টাঙ্গাইল শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম মোস্তফা মিঞা অ্যাডভোকেট।
গত ২৭ নভেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেললের অনুমোদনক্রমে রেজিষ্ট্রার মো. আইউব হোসেন লিখিতভাবে তাকে অনুমোদন দেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম মোস্তফা মিঞা অ্যাডভোকেট শহরের বেপারীপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। দীর্ঘদিন যাবত তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও টাঙ্গাইল জজ কোর্টের সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা মিঞা অ্যাডভোকেট চালা আটিয়া উকিল পাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাহিত্য সম্পাদক, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের আজীবন সদস্য, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও সাবেক পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দারুল উলুম কামিল মাদরাসার শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম. টি






















